০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিরাইয়ে ইউপি চেয়ারম্যানেরদূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি ;

সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের অনিয়ম আর দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছেন ইউনিয়নবাসী ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দিরাই প্রেসক্লাবের সামনে ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে সরমঙ্গল গ্রামের আব্দুস সামাদের সভাপতিত্বে বক্তব্য রাখেনফারদীন চৌধুরী, আবুল কালাম, জুলহান আহমেদ, রতন মিয়া, আজিজুর রহমান, মোহাম্মদ মিয়া, নিধু বৈষ্ণব, রামীম মিয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জুয়েল নির্বাচিত হওয়ার পর একদিনও ইউনিয়ন কমপ্লেক্সে অফিস করেন না।চেয়ারম্যান উপজেলা সদরে অফিস করেন, যে কারণে চরম ভোগান্তিতে আছে ইউনিয়নবাসী।
বক্তারা অভিযোগ করে বলেন, জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে সরকারী যেকোনো সেবা পেতে গুনতে হয় নগদ টাকা। টাকা না দিলে হতে হয় হয়রানির শিকার পড়তে হয় ভোগান্তিতে। মানববন্ধনে উপস্থিত জনতা চেয়ারম্যানের প্রতি ক্ষোভ প্রকাশ করে দাবি করেন,
, এসব অনিয়ম দূর্নীতির প্রতিবাদ করায় সাংবাদিক জাকারিয়া হোসেন জুসেফকে তার বাসায় ঢুকে পিটিয়েছে চেয়ারম্যান ও তার লোকজন। ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের হাত থেকে ইউনিয়নবাসীকে বাচাঁতে স্থানীয় সংসদ সদস্য ড, জয়া সেনগুপ্তা ও মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী । সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্চিত করে উল্টো নিজের গায়ের চামড়া বাচাঁতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। অবিলম্বে এই দূর্নীতিবাজ চেয়ারম্যানের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ চেয়ারম্যানকে দ্রুত গ্রেফতার করে শাস্তি’র আওতায় আনার দাবি জানান তারা। #

টেগ :
জনপ্রিয় পোস্ট

টিআরসি নিয়োগ কেন্দ্র করে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

দিরাইয়ে ইউপি চেয়ারম্যানেরদূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় : ০৬:৪৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩