০৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে থানা পুলিশের অভিযানে গাঁজাসহ একজন আটক

 নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের ধর্মপাশা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ  একজনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, সুনামগঞ্জের ধর্মপাশা থানার এসআই শামীম কবির সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে মাদক কারবারের সাথে যুক্ত থাকার অভিযোগে ১ কেজি গাঁজাসহ একজন কে আটক করা হয়। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর ২০২৩ খ্রি.) গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ৮টার দিকে ধর্মপাশা থানাধীন মেউহারী গ্রামে যাতায়াতের রাস্তার উপর এই অভিযান পরিচালনা করে থানা পুলিশ । এ সময় হবিগঞ্জ জেলার সদর মডেল থানার বারা পৈল গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে সাহেব আলী (২৯)কে আটক করা হয়। আটককৃত আসামির কাছে থাকা ১ কেজি মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে। এই ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে ধর্মপাশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আটককৃত সাহেব আলীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বাইট/দ্বিপাল/সুনাম-২৩

টেগ :
জনপ্রিয় পোস্ট

মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখম, আহাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জে থানা পুলিশের অভিযানে গাঁজাসহ একজন আটক

আপডেট সময় : ০১:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩