০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে তিন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন

নিজস্ব প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সুনামগঞ্জ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন তিনজন প্রার্থী।

প্রত্যাহারকারীরা হলেন,সুনামগঞ্জ-৩ আসনে জাকের পার্টির প্রার্থী নজরুল ইসলাম, ৫ আসনে ইয়াকুব আলী ও সুনামগঞ্জ-১ আসনে বিকল্পধারার প্রার্থী রফিকুল ইসলাম চৌধুরী।মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রবিবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় তিন জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় জেলার পাঁচটি আসনে মোট প্রার্থী ৩০ জন।

জেলা রিটার্নিং কর্মকর্তা রাশেদ ইকবাল চৌধুরীর জানান, এখন পর্যন্ত তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। আবেদন যাচাই-বাছাই শেষে তিন জনের মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে।
তফসিল অনুযায়ী, আজ ১৭ ডিসেম্বর ছিলো নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়ে প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচারণা চালাতে পারবেন। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

বাইট/দ্বিপাল/সুনাম-২৩

টেগ :
জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

সুনামগঞ্জে তিন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন

আপডেট সময় : ০৫:০১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩