০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ড. সাদিকের সমর্থনে নির্বাচনী জনসভা 

নিজস্ব প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৪( সদর -বিশ্বম্ভপুর)  আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোহাম্মদ সাদিক সমর্থনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার( ৪ জানুয়ারি)  বিকাল তিনটায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। 

সুনামগঞ্জ পৌরসভার মেয়র  ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাদের বখতের  সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম’র সঞ্চালনায়   প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি   জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, প্রধান বক্তা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন, জেলা যুবলীগের আহবায়ক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান  খায়রুল হুদা চপল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্দু চৌধুরী বাবুল, সাবেক মহিলা সাংসদ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এড.শাহানা রব্বানী, জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদ এড.বিমান কান্তি রায়, পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ,৫ নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম সাবেরিণ সাবু প্রমুখ। 

সমাবেশে সুনামগঞ্জ-৪ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ড.মোহাম্মদ সাদিক উপস্থিত হয়ে বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে আমাকে নৌকার মনোনয়ন দিয়েছেন।আমি নেতা হতে আসি নি আপনাদের ওয়ার্কার হয়ে এসেছি, নেতা হলেন তারা যারা জীবনের দীর্ঘ সময় দলের সঙ্গে থেকে শ্রমে আর ঘামে আওয়ামীলীগকে শক্তিশালী করেছেন।

এসময় ড. সাদিক বলেন,আমার সামনে যে পরীক্ষা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে বাংলাদেশের উন্নয়ন মহাযাত্রার বগিতে সুনামগঞ্জ-৪ আসনকে যুক্ত করে দিব। তাছাড়া শুধু আমার দোয়ার নয় আপনাদের ঘরের দোয়ারও আমার জন্য খোলা রাখবেন। আপনারা যেমন আমার ঘরে প্রবেশ করতে পারবেন আমিও আপনাদের ঘরে প্রবেশ করতে চাই, বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে উন্নয়ন পরিকল্পনা করবো। শেখ হাসিনা বলেছেন গোপালগঞ্জের উন্নয়ন হলে সুনামগঞ্জেও উন্নয়ন হবে। শেখ হাসিনার স্মরণ শক্তি প্রকর তিনি সবকিছু মনে রাখেন যেমন রাখতেন বঙ্গবন্ধু।

উপস্থিত বক্তারা বলেন,দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ -৪ আসনটি উন্নয়ন থেকে বঞ্চিত। আওয়ামীলীগের প্রার্থী(সাংসদ) না থাকায় দলের নেতাকর্মীরাও অবহেলিত। এবার আমরা আ.লীগের প্রার্থী পেয়েছি। জেলার আ.লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ, আপনারা ভোট কেন্দ্রে যাবেন ভোটের মাধ্যমে নৌকার প্রার্থী ড.সাদিকের নিশ্চিত করবেন আর উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করবেন সাদিক।

বিকাল ৩ টায় শুরু হওয়া নির্বাচনী সমাবেশে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের পাশাপাশি বিভিন্ন উপজেলা থেকে শত শত নেতাকর্মী ও ভোটাররা স্লোগান-মিছিল সহকারে উপস্থিত হন।

বাইট/দ্বিপাল/সুনাম-২৪

টেগ :
জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

সুনামগঞ্জে ড. সাদিকের সমর্থনে নির্বাচনী জনসভা 

আপডেট সময় : ০২:২৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪