নিউজ ডেস্কঃ সুনামগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর হয়েছেন এডভোকেট জয়শ্রী দেব। তিনি ২০১২ সালে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে যোগদানের মাধ্যমে আইন পেশায় নিযুক্ত হন। তিনি জাতীয়তাবাদী মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার ১ম যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ও নারী শিশু ফোরামের সদস্য সচিব। উনার গ্রামের বাড়ি সুনামগঞ্জ পৌরসভার নতুন পাড়ায়। পেশাগত কাজের পাশাপাশি তিনি বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে সমাজ সেবায় জড়িত আছেন। নারী, শিশু বিশেষ করে দরিদ্র এতিম শিশুদের শিক্ষা ও আইনি সহায়তাদানে তিনি কাজ করে যাচ্ছেন। কাজের স্বীকৃতি হিসাবে তিনি ২০১৮ সালে শ্রেষ্ট নারী প্যানেল আইনজীবী হিসাবে নির্বাচিত হোন। নিরলস সমাজসেবী ও বিএনপির রাজনীতিতে নিবেদিত প্রাণ কর্মী হিসেবে তিনি সবার নিকট পরিচিত।
০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর হয়েছেন এডভোকেট জয়শ্রী দেব।
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় : ১২:৫৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- 223
টেগ :
জনপ্রিয় পোস্ট




















