বাংলাদেশ সুইমিং ফেডারেশন নৌ বাহিনীর সহযোগিতায় ঢাকায় ২ বছর মেয়াদি সাতার প্রশিক্ষণের আয়োজন করেছে। গ্রুপ এ ৯-১১ বছর। গ্রুপ বি ১২-১৫ বছর। প্রার্থীদের সুঠাম দেহের অধিকারী হতে হবে। ছেলে ও মেয়ে উভয়ই অংশ নিতে পারবে।
প্রশিক্ষনার্থীরা ফেডারেশন কতৃক থাকা-খাওয়ার সুবিধা পাবেন। নির্বাচিতরা নৌ বাহিনীর স্কুল-কলেজ পড়াশোনা করতে পারবেন। জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবার সুযোগ ও বিদেশে প্রশিক্ষণ ও সরকারি প্রতিষ্ঠানে চাকুরিরও সুযোগ থাকবে।
ট্রায়াল ২৮ মে, ২০২৫ ইং তারিখ সিলেট বিকেএসপি সুইমিং পুলে অনুষ্ঠিত হবে। সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি: কবিরুল ইসলাম কুব্বার, মোবাইল নাম্বার-০১৭১১০৪৯৫৯০।
স্টাফ রিপোর্টার 
























