০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্টারলিংক বাংলাদেশে দ্রুতগতির ইন্টারনেট সেবা দেয়া শুরু করেছে।

প্রজুক্তি ডেস্কঃ মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট “স্টারলিংক” বাংলাদেশে সেবা দেয়া শুরু করেছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই সেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সব জায়গায় উচ্চগতির ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে।

যেভাবে স্টারলিংক সংযোগ নিতে পারবেন

বাংলাদেশের গ্রাহকরা সরাসরি স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইট www.starlink.com এ গিয়ে অর্ডার দিতে পারবেন। অর্ডার করতে প্রথমে আপনার ঠিকানা দিয়ে সেখানে এই সেবা পৌঁছাবে কি না, তা নিশ্চিত করতে হবে। তারপর একটি সার্ভিস প্ল্যান বেছে নিয়ে হার্ডওয়্যার কিট কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। স্টারলিংক সংযোগের জন্য স্ট্যান্ডার্ড কিটে একটি স্যাটেলাইট ডিশ, রাউটার, মাউন্টিং ট্রাইপড ও ক্যাবল থাকে। এটি সেটআপ করা খুবই সহজ। প্রয়োজনীয় সংযোগ দিয়ে স্যাটেলাইট ডিশটির ফাঁকা জায়গায় আকাশের দিকে মুখে করে স্থাপন করতে হবে।

স্টারলিংক প্যাকেজ

স্টারলিংকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে ব্যবহারের জন্য তারা দুটি আলাদা প্যাকেজ দিচ্ছে।

প্রথমটি স্টারলিংক ‘রেসিডেনশিয়াল’। এর জন্য প্রতি মাসে খরচ করতে হবে ছয় হাজার টাকা। আর ‘রেসিডেনশিয়াল লাইট’র জন্য মাসে খরচ হবে চার হাজার ২০০ টাকা। ব্যবসাপ্রতিষ্ঠানের জন্যও রয়েছে স্টারলিংকের বিভিন্ন প্যাকেজ। এর জন্য হার্ডওয়্যার কিট কিনতে হবে এককালীন ৪৭ হাজার টাকায়। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, স্টারলিংক সংযোগ নিয়ে ৩০ দিন ব্যবহার করার পর সেবা ‘সন্তোষজনক’ মনে না হলে সম্পূর্ণ টাকা ফেরত পাওয়া যাবে।

ইনস্টলেশন ও ব্যবহার

স্টারলিংক কিট সহজভাবে তৈরি করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা নিজেরাই এটি সেটআপ করে নিতে পারেন। শুধু খেয়াল রাখতে হবে, স্যাটেলাইট ডিশটি যেন খোলা আকাশের নিচে থাকে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, আটক ৩

স্টারলিংক বাংলাদেশে দ্রুতগতির ইন্টারনেট সেবা দেয়া শুরু করেছে।

আপডেট সময় : ১২:৫৫:২২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫