০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, পাকিস্তানের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে আর মাত্র তিন মাস বাকি। এরই মধ্যে আয়োজক ভারত ও শ্রীলঙ্কা মিলে আয়োজনের সব প্রস্তুতি জোরদার করেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইতিমধ্যে চূড়ান্ত করেছে বিশ্বকাপের আটটি ভেন্যু।

ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, টুর্নামেন্টের পাঁচটি ভেন্যু থাকবে ভারতে—আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাই। অন্যদিকে শ্রীলঙ্কায় ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বো, ক্যান্ডি এবং আরও একটি নির্ধারিত শহরে।

দশম আসরের টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৬, উদ্বোধনী ম্যাচ হবে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। একই মাঠে ৮ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, আইসিসি আগামী সপ্তাহেই প্রকাশ করবে পূর্ণাঙ্গ সূচি। অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে আলোচনা শেষে গ্রুপ ভাগ করে সূচি ঘোষণা করা হবে।

আইসিসির নিরপেক্ষ ভেন্যু নীতি অনুযায়ী, ভারত-পাকিস্তান ম্যাচের ক্ষেত্রে কার্যকর থাকবে ২০২৪ সালের সমঝোতা চুক্তি। সেই অনুযায়ী পাকিস্তানের সব ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। যদি পাকিস্তান ফাইনালে ওঠে, তাহলে ফাইনাল ম্যাচটিও শ্রীলঙ্কায় স্থানান্তর করা হবে।

এর আগেও আইসিসির দুটি টুর্নামেন্টে এই নিরপেক্ষ নীতি প্রয়োগ হয়েছিল। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের ম্যাচ খেলেছিল দুবাইয়ে। একইভাবে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত আয়োজক হওয়া সত্ত্বেও পাকিস্তান–ভারত ম্যাচটি হয়েছিল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

আগামী আসরে ২০২৪ সালের মতোই থাকছে ২০ দলের ফরম্যাট। চারটি গ্রুপে পাঁচটি করে দল ভাগ হবে। প্রতিটি গ্রুপের সেরা দুই দল উঠবে সুপার এইটে, সেখান থেকে নির্ধারিত হবে সেমিফাইনাল ও ফাইনাল।

আয়োজক ভারত ও শ্রীলঙ্কা ছাড়াও সরাসরি খেলার সুযোগ পেয়েছে ২০২৪ বিশ্বকাপের সেরা সাত দল—আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সুযোগ পেয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড।

বাছাইপর্ব পেরিয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আরও আট দল—জিম্বাবুয়ে, নেপাল, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

জনপ্রিয় পোস্ট

শান্তিগঞ্জে হ্যান্ডকাফ কাণ্ডে পুলিশ এসল্ট মামলায় ৬ আসামী গ্রেপ্তার

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, পাকিস্তানের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়

আপডেট সময় : ১২:১৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫