০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গাইবান্ধার ডিসি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পদায়ন

পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মহাপরিচালক হলেন সুনামগঞ্জের কৃতী সন্তান চৌধুরী মোয়াজ্জম আহমদ

সমাজ বার্তা ডেস্ক │ ঢাকা, ৯ নভেম্বর ২০২৫:

পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সুনামগঞ্জের কৃতী সন্তান চৌধুরী মোয়াজ্জম আহমদ।

গত ৮ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের (প্রেষণ-১ শাখা) উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং তাঁর চাকরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার আগে চৌধুরী মোয়াজ্জম আহমদ গাইবান্ধা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ২৪ তম বিসিএস এর একজন কর্মকর্তা।

চৌধুরী মোয়াজ্জম আহমদের প্রাথমিক শিক্ষা শুরু হয় সুনামগঞ্জের কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে।
এরপর তিনি ১৯৯৩ সালে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৯৫ সালে সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন।

তিনি পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার ধারাবাহিকতায় তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে আরেকটি মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

শিক্ষাজীবনের পাশাপাশি তিনি ছিলেন একজন ক্রীড়াপ্রেমী ও সক্রিয় খেলোয়াড়। তিনি সুনামগঞ্জ জেলার প্রথম বিভাগ ক্রিকেট লীগের ও জেলা দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন।
এছাড়া তিনি সুনামগঞ্জ জেলা আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

চৌধুরী মোয়াজ্জম আহমদ সুনামগঞ্জ পৌর শহরের কালীবাড়ি এলাকার এক সুপরিচিত ও সম্মানিত পরিবারের সন্তান। তিনি ষাটের দশকের প্রখ্যাত ব্যক্তিত্ব, ছাত্রনেতা, বক্তা, লেখক, সাহিত্যকর্মী ও ক্রীড়া সংগঠক চৌধুরী মনসুর আহমদ-এর দ্বিতীয় পুত্র। ব্যক্তিজীবনে তিনি দুই কন্যা ও এক পুত্রসন্তানের জনক।

নিজের মেধা, যোগ্যতা ও নেতৃত্বগুণে চৌধুরী মোয়াজ্জম আহমদ প্রশাসনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সুনামগঞ্জবাসী তাঁর এ সাফল্যে গর্বিত, এবং স্থানীয় বিভিন্ন সংগঠন ও সামাজিক ব্যক্তিত্বরা ইতিমধ্যেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

ছবি ও তথ্যসূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয়/স্থানীয় সংবাদদাতা

জনপ্রিয় পোস্ট

সাংবাদিক আলিফ ফকির হত্যা ও এম এ মোতালিব ভুঁইয়ার ওপর হামলার প্রতিবাদে শাল্লা উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

গাইবান্ধার ডিসি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পদায়ন

পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মহাপরিচালক হলেন সুনামগঞ্জের কৃতী সন্তান চৌধুরী মোয়াজ্জম আহমদ

আপডেট সময় : ০২:৩৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫