০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৮৩ ইনিংসের পর বাবরের সেঞ্চুরিতে পাকিস্তানের ৮ উইকেটের জয়

বাবর আযম এবং মোহাম্মদ রেজওয়ান এর অপরাজিত ইনিংসের বদৌলতে পাকিস্তান ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সফররত শ্রীলংকাকে ৮ উইকেটে পরাজিত করেছে।

রাওয়ালপিন্ডিতে টসে জয়ী হয়ে পাকিস্তান শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠায়। ব্যাটিংয়ে নেমে শ্রীলংকা ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৮ রান করতে সমর্থ হয়। শ্রীলংকার পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন জানিথ লিয়ানগে। ওপর ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিস এবং কুশাল মেন্ডিস যথাক্রমে ৪৪ ও ৪২ রান করেন। হারিস রৌউফ ও আবরার আহমেদ ৩টি করে এবং ওয়াসিম জুনিয়র ১টি উইকেট নেন।

জবাবে পাকিস্তানের সায়িম আইয়ুব এবং ফখর জামান পাকিস্তানকে ঝড়ো সূচনা এনে দেন। উদ্ভোধনি জুটিতে তারা ৭৭ রান করেন। বেশ কয়েকবার জীবন পেয়ে ফখর ৭৮ রান, সায়িমের ইনিংস থামে ৩৩ রানের। এরপর পাকিস্তান বাবর আযম এর ১০২ এবং মোহাম্মদ রেজওয়ান এর ৫১ রানের অপরাজিত ইংসের ওপর ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায়। পাকিস্তানের দুটি উইকেট নেন দুসমান্থা চামিরা।

এই ম্যাচে বাবর আযম ২ বছরের বেশি সময় পর সেঞ্চুরি করেন। ওয়ানডে ম্যাচে ২০টি সেঞ্চুরি করে বাবর আযম এখন সাঈদ আনোয়ারের সাথে পাকিস্তানের পক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির অধিকারী হয়েছেন। ১০ বছরের ক্যারিয়ারে তিনি ১৩৯ ওয়ানডে ম্যাচে ৫৩.৮৯ গড়ে ৬,৪৬৭ রান করেছেন।

ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ১৬ নভেম্বর রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় পোস্ট

ধ্বংসের দ্বারপ্রান্তে ভাটি বাংলার ঐতিহ্যের প্রতীক সুখাইড় জমিদার বাড়ি

৮৩ ইনিংসের পর বাবরের সেঞ্চুরিতে পাকিস্তানের ৮ উইকেটের জয়

আপডেট সময় : ০২:৩৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫