০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে ২য় নারী কাবাডি বিশ্বকাপ এর বর্ণিল আয়োজন

আড়ম্বরপূর্ন পরিবেশে ঢাকায় শুরু হয়েছে নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর। গতকাল প্রধান অতিথি হিসেবে বিকালে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এসময় বিশ্বকাপে অংশগ্রহণকারী ১১ দলের খেলোয়াড়, কোচ, প্রতিনিধিদের বর্ণিল উপস্থিতিতে মিরপুর ইনডোরের গ্যালারি ছিল ছাত্রছাত্রীর কলরবে মুখর।

১৩ বছর পর বিশ্বকাপের দ্বিতীয় আয়োজন নিয়ে উচ্ছ্বসিত সংশ্লিষ্ট সবাই। বৈশ্বিক নারী কাবাডি বিশ্বকাপ প্রথমবারের মতো আয়োজন করছে বাংলাদেশ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের (আইকেএফ) সভাপতি বিনোদ কুমার তিওয়ারি, পুলিশের মহাপরিদর্শক ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি বাহারুল আলম, সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অন্য কর্মকর্তারা।

জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, আটক ৩

বাংলাদেশে ২য় নারী কাবাডি বিশ্বকাপ এর বর্ণিল আয়োজন

আপডেট সময় : ০৯:২৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫