০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফর্মুলা ওয়ান টিম মার্সেডিজে থাকা টোটো উলফ তার ১৫ শতাংশ শেয়ার জর্জ কার্টজের কাছে ২৩ কোটি পাউন্ডে বিক্রি করেছেন

মার্সেডিজের প্রধান টোটো উলফ তার ফর্মুলা ওয়ান টিমের ১৫ শতাংশ শেয়ার মার্কিন বিলিয়নিয়ার জর্জ কার্টজের কাছে বিক্রি করেছেন। প্রায় ২৩ কোটি পাউন্ড মূল্যের এই চুক্তিতে মার্সেডিজ দলের মূল্য দাঁড়িয়েছে ৪.৫৭ বিলিয়ন পাউন্ড—যা এফ–ওয়ান ইতিহাসের সর্বোচ্চ।

তবে উলফ আগের মতোই দলের সিইও ও টিম প্রিন্সিপাল পদে থাকবেন। কার্টজ সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘ক্রাউডস্ট্রাইক’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, এটি বর্তমানে মার্সেডিজের স্পনসরও। শেয়ার কেনার মাধ্যমে কার্টজ এখন দলের ৫ শতাংশের মালিক এবং স্ট্র্যাটেজিক স্টিয়ারিং কমিটির সদস্য হয়েছেন।

উলফ বলেন, কার্টজের রেসিং অভিজ্ঞতা ও প্রযুক্তি ব্যবসার দক্ষতা দলকে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে। মার্সেডিজ ২০১৪ থেকে ২০২১ পর্যন্ত টানা আটবার কনস্ট্রাক্টরস চ্যাম্পিয়ন হয়েছিল। তিন রেস বাকি থাকতে দলটি এখন পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।

জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, আটক ৩

ফর্মুলা ওয়ান টিম মার্সেডিজে থাকা টোটো উলফ তার ১৫ শতাংশ শেয়ার জর্জ কার্টজের কাছে ২৩ কোটি পাউন্ডে বিক্রি করেছেন

আপডেট সময় : ০৭:০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫