দেশের পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে নতুন শক্তিশালী ব্যাংক গঠনের প্রস্তুতি প্রায় শেষ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ব্যাংক রেজল্যুশন অর্ডিন্যান্সের মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং নতুন ব্যাংকটি আগামী সপ্তাহেই কার্যক্রম শুরু করতে পারে।
নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা, যা দেশের ব্যাংকিং খাতে এখন পর্যন্ত সর্বোচ্চ। সরকার এ প্রকল্পে দিচ্ছে ২০ হাজার কোটি টাকা।
ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন–২০২৫–এ এসব তথ্য জানান গভর্নর। অনুষ্ঠানে অর্থনীতির বিভিন্ন খাতের শীর্ষ প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার 



















