ইংলিশ প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়েছেন ম্যানচেস্টার সিটি তারকা । ফুলহামের বিপক্ষে সিটির ৫–৪ গোলের নাটকীয় জয়ের ম্যাচে ১৭ মিনিটে গোল করে মাত্র ১১১ ম্যাচে শততম গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি। এতদিন ১২৪ ম্যাচে ১০০ গোল করা অ্যালান শিয়ারারের দখলে ছিল রেকর্ডটি।
২০২২ সালে সিটিতে যোগ দেওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে রেকর্ড ভাঙছেন হালান্ড। প্রিমিয়ার লিগে ৩৫তম খেলোয়াড় হিসেবে শত গোল পূর্ণ করলেন তিনি। তার অর্জনে সিটি কোচ পেপ গার্দিওলা বিস্ময় প্রকাশ করে আরও গোলের প্রত্যাশা জানিয়েছেন।
১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি; ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
স্টাফ রিপোর্টার 
























