১০:১৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহান বিজয় দিবসে সুনামগঞ্জ জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এই দিনটি চিরস্মরণীয় ও গৌরবময়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের অংশ হিসেবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেন, পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।

ছবি কৃতজ্ঞতাঃ সুনামগঞ্জ জেলা পুলিশ ফেইসবুক প্রোফাইল

জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

মহান বিজয় দিবসে সুনামগঞ্জ জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ০৭:১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫