০৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পৌর শহরের জলাবদ্ধতা নিরসনে পৌরসভার উদ্যোগ

ছবি: সু. ডাক

সুনামগঞ্জ পৌর শহরের জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনে পৌরসভার উদ্যোগ গ্রহন করেছে। আজ রবিবার পৌরসভার পশ্চিম নতুন পাড়া এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে অস্থায়ীভাবে পানি নিষ্কাশনের উদ্যোগ নিয়েছে পৌরসভা।

পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক এর নির্দেশনায় পৌরসভার কর্মীরা এলাকার ড্রেন পরিষ্কার ও পানি চলাচলের পথ সচল করার কাজ শুরু করেন। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দা আব্দুল মোতালেব জানান, পশ্চিম নতুন পাড়া, জামতলা ও জামাইপাড়া এলাকার প্রায় ১০০ থেকে ১৫০টি পরিবার দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার দুর্ভোগে ভুগছেন।

সামান্য এক থেকে দুই ঘণ্টার বৃষ্টিতেই ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে। তিনি বলেন, এই ড্রেনটিই আমাদের এলাকার পানি নিষ্কাশনের একমাত্র পথ। এটি সচল হলে এলাকাবাসীর দুর্ভোগ অনেকটাই কমে যাবে।

পৌরসভার কনজারভেন্সি সুপারভাইজার জাহাঙ্গীর আলম বলেন, পৌর প্রশাসকের নির্দেশে আপাতত অস্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তীতে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ক্রমান্বয়ে পৌরসভার সকল এলাকা পরিদর্শন করে জলাবদ্বতা নিরসন করা হবে।

এলাকাবাসী দ্রুত স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করার জন্য পৌরসভার প্রতি দাবি জানিয়েছেন। এছাড়াও সুনামগঞ্জ পৌর সভার জলাবদ্বতা এলাকা পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-৪ (সদর-বিশ^ম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল। তিনি জলাবদ্বতা নিরসনের জন্য পৌর কতৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

জনপ্রিয় পোস্ট

শাল্লায় ভুল তথ্যে সংবাদ প্রকাশে পুলিশের ক্ষোভ

পৌর শহরের জলাবদ্ধতা নিরসনে পৌরসভার উদ্যোগ

আপডেট সময় : ০৬:০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬