০৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মরণে সুনামগঞ্জে গানে গানে জুলাই অনুষ্ঠিত

ছবি: সু. ডাক

২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা, অসামান্য আত্মত্যাগ এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্নকে সুরের মূর্ছনায় ধরে রাখতে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ সংগীত অনুষ্ঠান ‘গানে গানে জুলাই’ আজ (৩ আগস্ট ) সোমবার বিকাল ৫.০০ ঘটকায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে এই আবেগঘন ও উদ্দীপনামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল জেলা শিল্পকলা একাডেমি, সুনামগঞ্জ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, জেলা জাসাসের আহবায়ক অধ্যক্ষ (অব .) শেরগুল আহমেদ, জেলা জাসাসের সদস্য সচিব মুনাজ্জির হোসেন সুজন, সুনামগঞ্জ সদর উপজেলা জাসাসের আহবায়ক, আনোয়ার পারভেজ, আমরা জুলাই যোদ্ধার আহবায়ক হাফিজুর রহমান রাজু, যুবদল নেতা তাওহীদ হাসান, যুবদল নেতা বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা নাঈম আহমেদ শিশিরসহ জুলাই যোদ্ধাবৃন্দ এবং সাংবাদিক লতিফুর রহমান রাজুসহ সামাজিক, সাংস্কৃতিক ব্যাক্তবর্গ অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একের পর এক গণসংগীত, বিপ্লবের গান ও দেশের গান পরিবেশন করেন। সুরের মূর্ছনা এবং গীতি-আলেখ্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় আন্দোলনকারী বীর শহীদদের আত্মত্যাগ এবং নতুন এক বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নকে।

জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে উপস্থিত দর্শকরা গানের সাথে তাল মিলিয়ে আন্দোলনের দিনগুলোর কথা স্মরণ করেন এবং বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।জেলা শিল্পকলা একাডেমির সংশ্লিষ্টরা জানান, জুলাই অভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গানের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের এই বীরত্বগাথাকে ইতিহাস ও সংস্কৃতির অংশ হিসেবে সংরক্ষণ এবং ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।

জনপ্রিয় পোস্ট

জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রবিন আটক

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মরণে সুনামগঞ্জে গানে গানে জুলাই অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬