০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাল্লায় বিদ্যুতের খুঁটির তারের সাথে সক খেয়ে ২জন নিহত

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিদ্যুতের খুঁটির তারের সাথে সক খেয়ে দু’জন নিহতের খবর পাওয়া যায়।

আজ সোমবার (৩ জুলাই) দুপুর অনুমান ১২ থেকে ১ ঘটিকার মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জিল্লু মিয়া (১৪) পিতা: সেকুল মিয়া ও সাকিল মিয়া (১৩) পিতা: মুখলেছ মিয়া, উভয়ই ৪নং শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও (শান্তিনগর) গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, জিল্লু মিয়া ও সাকিল মিয়া দুপুরে বাড়ির পাশে গোসল করতে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক খুঁটির তারের সাথে সক লেগে মৃত্যুবরণ করেন। নিহতরা বাড়িতে না আসায় আত্মীয়-স্বজন মিলে অনেক খোঁজাখুঁজি করেন। পরে সন্ধ্যা ৬ ঘটিকার সময় পানিতে একজনের লাশ দেখে সনাক্ত করে এবং পাশে থাকা অন্যজনকেও বৈদ্যুতিক খুঁটির তারের সাথে জয়েন্ট থাকা অবস্থায় দেখতে পায়। পরে তাদেরকে নিয়ে শাল্লা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসা হয়।

এব্যাপারে হসপিটালের কর্তব্যরত ডাক্তার ওমর ফারুক জানান, কারেন্টের সক খাওয়া দু’জন লোককে হসপিটালে নিয়ে আসার পর প্রাথমিকভাবে ধারনা করেছি তারা মৃত। তারপরেও আমরা চেক করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেই।

এবিষয়ে কান্দিগাঁও গ্রামের বাসিন্দা ও শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার জানান, এরা দুজন গোসল করতে পানিতে নামলে কারেন্টের তারের সক খেয়ে মারা যায়। বর্তমানে তাদেরকে থানায় নিয়ে গেছে।

এব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) শওকত জামিল বলেন, বিদ্যুতের তারের সঙ্গে সক খেয়ে কান্দিগাঁও (শান্তিনগর) গ্রামের দু’জন ব্যক্তি মারা যান। নিহতদের অভিভাবকের কোনো অভিযোগ না থাকায় তাদের লাশ অভিভাবকদের কাছে দাফন করার জন্য হস্তান্তর করা হয়। পাশাপাশি থানায় অপমৃত্যুর একটি মামলা রজু করা হয়েছে।

জনপ্রিয় পোস্ট

জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রবিন আটক

শাল্লায় বিদ্যুতের খুঁটির তারের সাথে সক খেয়ে ২জন নিহত

আপডেট সময় : ১০:৫২:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬