সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের ২০২৬-২৭ মেয়াদের নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার (৭ আগস্ট) বিকেলে দিরাই পৌরশহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ বিশিষ্ট সাংবাদিক কাউসার চৌধুরী ও ক্রাইম রিপোর্টার কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র মিজানের উপস্থিতিতে দৈনিক যুগান্তর প্রতিনিধি জিয়াউর রহমান লিটনকে সভাপতি, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি ইমরান হোসাইকে সাধারণ সম্পাদক, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি সৈদূর রহমান তালুকদারকে কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি উবাইদুল হককে সাংগঠনিক সম্পাদক করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি, শামসুল ইসলাম সরদার, সহ সভাপতি সোয়েব হাসান, সিনিয়র সাংবাদিক একে কুদরত পাশা, শাহজাহান মাহমুদ হেলাল সহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
দিরাই প্রতিনিধি: সৈদুর রহমান তালুকদার 






















