০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বম্ভরপুরে সলুকাবাদ ইউনিয়ন মহিলা দলের ১ ও ২ নম্বর ওয়ার্ড সম্মেলন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ১ ও ২ নম্বর ওয়ার্ড শাখার সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক মধ্যপাড়া এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির ২য় যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলুকাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন সলুকাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. নবি হোসেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল হাই বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মধ্যে সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর–বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের দেওয়া বরাদ্দে ভাদেরটেক এলাকায় প্রায় ১৮ লাখ টাকার বিভিন্ন উন্নয়নকাজ করা হয়েছে।
তিনি বলেন, এমপি অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের দেওয়া বরাদ্দের এসব কাজ আমি নিজে বাস্তবায়ন করেছি। ভাদেরটেকের প্রধান সড়কের উন্নয়নকাজসহ বিভিন্ন খাতে এসব অর্থ ব্যয় করা হয়েছে।
তিনি আরও বলেন, ভাদেরটেক এলাকার চারটি মসজিদের উন্নয়নকাজের জন্য মোট ১২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মসজিদগুলো হলো—দক্ষিণপাড়া পুরান জামে মসজিদ, মধ্যপাড়া জামে মসজিদ, বাজার জামে মসজিদ এবং মনিপুরী হাটি জামে মসজিদ।
মো. আব্দুল হাই বলেন, এসব কাজ ছাড়াও এলাকায় আরও অনেক উন্নয়নকাজের বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে ভাদেরটেক এলাকায় আরও উন্নয়নকাজ করা হবে, ইনশাআল্লাহ।
সম্মেলনে সলুকাবাদ ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টেগ :
জনপ্রিয় পোস্ট

ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু

বিশ্বম্ভরপুরে সলুকাবাদ ইউনিয়ন মহিলা দলের ১ ও ২ নম্বর ওয়ার্ড সম্মেলন

আপডেট সময় : ০৭:২০:১১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬