১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

ছবি: সংগ্রহীত

দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে সিআর মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে দিরাই থানা পুলিশ।
​গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার কার্তিকপুর গ্রামের জরিপ আলীর ছেলে সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হান্নান ও , কদমতলী গ্রামের নুর মোহাম্মদের ছেলে সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি আজাদ মিয়া (৪০) এবং ঘাগটিয়া গ্রামের মত্তলিব উল্লাহর ছেলে বিদ্যুৎ সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি লুৎফুর রহমান।
​পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এএসআই সুমন চন্দ্র মোদক, এএসআই সুব্রত পালসহ সঙ্গীয় ফোর্সের একটি দল রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত ও অন্যান্য পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়।
​বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয় পোস্ট

মধ্যনগরে আদিবাসী দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

আপডেট সময় : ০৫:০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬