সুনামগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ আগষ্ট (রোববার) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকাল ১০ টায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মতিউর রহমান খান। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট সুনজিত কুমার চন্দের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সিভিল সার্জন জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, পাবলিক প্রসিকিউটর অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, কৃষি অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. শেরনূর আলী, চেম্বার অব কমার্সের সভাপতি মো: শামসুল হক,
প্রবীন হিতৈষী সংঘের সভাপতি ডা: মনোয়ার আলী, কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি নুরুর রব চৌধুরী, ইমাম মুয়াজ্জিন
পরিষদের সাধারন সম্পাদক মাওলানা আব্দুর রকিব,
প্রাণী সম্পদ কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা সন্ধীপন মজুমদার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদির আহমদ, আ ত ম মিসবাহ, আনসার কমান্ডেন্ট মোরশেদা খানম প্রমুখ।
সভায় বক্তারা বলেন – পৌর শহরে অবস্হিত পশ্চিম বাজারে মদের পাট্রা তিন মাসের মধ্যে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও ফোরলেনের রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ প্রদান করা হয়। শহরে যানজট,
বিদ্যুৎ লোডশেডিং কমানোর জন্য বিদ্যুৎ অফিসকে বলা হয়।
স্টাফ রিপোর্টার: 


















