০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট বোর্ডে এসএসসিতে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ ছেলেদের টপকে এগিয়ে মেয়েরা

ছবি: সংগ্রহীত

সিলেট শিক্ষা বোর্ডের ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে পাসের হারে বড় ধরনের অবনমন ঘটেছে। গত বছরের তুলনায় এবার পাসের হার উল্লেখযোগ্যভাবে কমলেও উল্টো চিত্র দেখা গেছে সর্বোচ্চ সাফল্য বা জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে—গতবারের চেয়ে এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে। একই সাথে সামগ্রিক ফলাফলে ছেলেদের পেছনে ফেলে এগিয়ে গেছে মেয়েরা।

পাসের হার সর্বনিম্ন, বেড়েছে জিপিএ-৫ বোর্ডের পাঁচ বছরের তুলনামূলক পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, ২০২২ সালের পর থেকে পাসের হার ধারাবাহিকভাবে কমছে। গত বছর সিলেট বোর্ডে পাসের হার ছিল ৬৮.৫৭ শতাংশ, যা চলতি বছর ১০.২৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৮.৩৩ শতাংশে। বিগত পাঁচ বছরের মধ্যে এটিই সিলেট বোর্ডের সর্বনিম্ন পাসের হার।তবে সামগ্রিক পাসের হারে পতন ঘটলেও বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। এবার মোট ৩,৮৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, যা গত বছরের (৩,৬১৪ জন) চেয়ে ২২২ জন বেশি।এ বছর সিলেট বোর্ডের অধীনে চার জেলা থেকে মোট ৮৯,৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১,৯৫৭ জন।বিভাগভিত্তিক ফলাফলের চিত্র বিভাগ অনুযায়ী ফলাফলে বড় ধরনের বৈষম্য লক্ষ্য করা গেছে। বরাবরের মতো এবারও পাসের হারে শীর্ষস্থান ধরে রেখেছে বিজ্ঞান বিভাগ, আর সবচেয়ে তলানিতে রয়েছে মানবিক বিভাগ।

* বিজ্ঞান বিভাগ: সার্বিক পাসের হার ৮০.৩২%। এ বিভাগে ছেলেরা (৮১.৩১%) মেয়েদের (৭৯.৭২%) চেয়ে সামান্য এগিয়ে রয়েছে।
* ব্যবসায় শিক্ষা বিভাগ: সার্বিক পাসের হার ৬৪.০৩%। এখানে মেয়েরা (৬৫.৭৯%) ছেলেদের (৬২.১৮%) চেয়ে এগিয়ে।
* মানবিক বিভাগ: সবচেয়ে আশঙ্কাজনক ফল এসেছে মানবিক বিভাগে, সার্বিক পাসের হার মাত্র ৪৮.১৬%। তবে এ বিভাগেও মেয়েরা (৫০.২৯%) ছেলেদের (৪৪.৯২%) তুলনায় ভালো ফল করেছে।

চার জেলাতেই বাজিমাত মেয়েদের সিলেট বোর্ডের অধীনে থাকা চার জেলা—সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের প্রতিটিতেই ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হারে আধিপত্য দেখিয়েছে।সিলেট: চার জেলার মধ্যে সিলেট জেলায় ছাত্র-ছাত্রী উভয়ের পাসের হারই সবচেয়ে বেশি। এখানে ছেলেদের ৬১.৫৬ শতাংশের বিপরীতে মেয়েদের পাসের হার ৬৩.৭৯ শতাংশ।
মৌলভীবাজার: এই জেলায় ছেলেদের পাসের হার ৫৩.৫ শতাংশ এবং মেয়েদের ৫৭.৭১ শতাংশ।হবিগঞ্জ: হবিগঞ্জে ছেলেদের ৫২.৯৭ শতাংশ পাসের বিপরীতে মেয়েরা অর্জন করেছে ৫৬.৯২ শতাংশ।সুনামগঞ্জ: পাসের হারে ছেলে ও মেয়েদের মধ্যে সবচেয়ে বড় ব্যবধান দেখা গেছে সুনামগঞ্জে। জেলাটিতে ছেলেদের পাসের হার ৫১.৩৯ শতাংশ হলেও মেয়েরা পেয়েছে ৫৬.৯৩ শতাংশ।

বোর্ডের সার্বিক ফলাফলেও নারী শিক্ষার্থীদের এই এগিয়ে থাকার চিত্র স্পষ্ট। এ বছর পরীক্ষা দেওয়া ৩৫,৪৩৮ জন ছেলের মধ্যে পাস করেছে ১৯,৮৮৯ জন (পাসের হার ৫৬.১২%)। অন্যদিকে ৫৩,৬৪১ জন মেয়ের মধ্যে পাস করেছে ৩২,০৬৮ জন (পাসের হার ৫৯.৭৮%)। ফলে সামগ্রিকভাবে ছেলেদের তুলনায় পাসের হারে ৩.৬৬ শতাংশ এগিয়ে রয়েছে মেয়েরা।

জনপ্রিয় পোস্ট

সিলেট বোর্ডে এসএসসিতে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ ছেলেদের টপকে এগিয়ে মেয়েরা

আপডেট সময় : ০৫:১৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬