সুনামগঞ্জ পৌর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ (১১ আগস্ট) মঙ্গলবার সকাল ১১.৩০ ঘটিকায় কলেজের শ্রেণি কক্ষে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ নোয়াজ উদ্দিন এঁর সভাপতিত্বে ও প্রভাষক তৈয়বুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মাদকের কুফল সম্পর্কে বক্তব্য রাখেন মোঃ আবুল হোসেন (উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি মোঃ মোজাহিদ আলম,প্রভাষক তাসলিমা আক্তার শান্তা, কাঞ্চন বৈদ্য, কামাল হোসাইন, শরীরচর্চা শিক্ষক, আলমগীর আহমেদ তালুকদার, এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শেখ ফারজানা সুমা, প্রভাষক মোর্শেদা মাহবুবা,মানিক উল্লাহ।
এছাড়া উপস্থিত ছিলেন, হিসাবরক্ষক,মো: ফয়সাল আহামেদ সিপাহি দিব্য দেব , মাহিন খাঁন, আলোচনা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে মাদকদ্রব্য সম্পর্কে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার: 


















