বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে সুনামগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আজ বাদ যোহর ঐতিহ্যবাহী জামতলা জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আপোসহী নেত্রী দেশমাতা মহরুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আ ত ম মিছবাহ, নজরুল ইসলাম, কাজী নাছিম উদ্দিন লালা, সেলিম উদ্দিন আহমেদ নাদির আহমেদ, রেজাউল হক, এড,শেরেনুর আলী, জেলা জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ জুনেদ, যুগ্ম আহবায়ক আকবর আলী, চেম্বার অব কমার্সের পরিচালক জুয়েল আহমেদ ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রাকিবুল ইসলাম দিলু, বিএনপি নেতা এটিএম হেলাল তাহিপুর বিএনপি নেতা আবুল কালাম প্রমুখ।
এছাড়াও জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। মাহফিল শেষে দেশ, জাতি এবং দলের সার্বিক সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
স্টাফ রিপোর্টার: 


















