০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যনগরে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

মধ্যনগরে বিশেষ অভিযান চালিয়ে পারিবারিক আদালতের সাজা ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।

আজ রোববার (১৬ আগস্ট) দুপুর ১টা ৫ মিনিটে উপজেলার ৪ নং মধ্যনগর সদর ইউনিয়নের পিঁপড়াকান্দা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. ছাইদুল আলম, পিতা- মৃত আব্দুর রেজ্জাক। তিনি উপজেলার খালিসাকান্দা গ্রামের স্থায়ী বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম-এর দিকনির্দেশনায় এসআই মো. আব্দুর রউফ সঙ্গীয় ফোর্সসহ পিঁপড়াকান্দা ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় পারিবারিক আদালত, শাল্লা, সুনামগঞ্জের সিআর নং- পারিঃ জারী/০২/২৫, তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৫-এর মামলায় পারিবারিক আদালত আইন, ২০২৩-এর ১৭(৫) ধারায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মো. ছাইদুল আলমকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় পোস্ট

তড়িঘড়ি করে দাফনের চেষ্টা, পুলিশে সন্ধেহে বৃদ্ধ হত্যার রহস্য উন্মোচিত পুত্রবধূসহ গ্রেপ্তার ৩

মধ্যনগরে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬