০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুলচান্দ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় আলোকিত করতে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: শেরগুল আহমেদ

শিক্ষার সার্বিক মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ আরও ত্বরান্বিত করার লক্ষ্যে বুলচান্দ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুর ১২টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুলচান্দ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নূরুল আবেদীন এবং সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক মো: আবদুল মালেক।সমাবেশে উপস্থিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, পড়ালেখার অগ্রগতি এবং সুশাসন নিশ্চিতকরণসহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ (অব:) শেরগুল আহমেদ বলেন, শিক্ষার্থীদের সঠিক ও মানসম্মত শিক্ষার আলোয় আলোকিত করতে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিদ্যালয়ের শিক্ষার মান আরও বৃদ্ধি করতে অভিভাবকদের সচেতন থাকার ও নিয়মিত বিদ্যালয়ের সাথে যোগাযোগ রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সুজিত তালুকদার, শরীফ উদ্দিন, ফিরোজা খাতুন, আবু সুফিয়ান ও কল্যান রায়। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি,শামীম সরোয়ার, আব্দুল তারিখ এবং এন তাজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জনপ্রিয় পোস্ট

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

বুলচান্দ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় আলোকিত করতে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: শেরগুল আহমেদ

আপডেট সময় : ০৬:০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬