বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া ও সার্বিক বিদ্যুৎ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে সুনামগঞ্জে জেলা পর্যায়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির এ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় জেলার বিদ্যুৎ পরিস্থিতি পর্যালোচনা এবং বিদ্যুৎ অপচয় রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন:অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),মতিউর রহমান খাঁন নির্বাহী প্রকৌশলী (সুনামগঞ্জ বিদ্যুৎ ও বিপণন বিভাগ), রাসেল আহমেদ সদস্য (জেলা বিএনপি আহ্বায়ক কমিটি),অ্যাডভোকেট শেরেনুর আলী সভাপতি (সুনামগঞ্জ প্রেসক্লাব): অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ প্রতিনিধিরা সভায় উপস্থিত থেকে বিদ্যুৎ সাশ্রয় ও সংকট মোকাবিলায় নিজ নিজ মতামত তুলে ধরেন।
স্টাফ রিপোর্টার: 


















