০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাল্লায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

কোন মেস্তরি নাও বানাইলো, কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নাও। বাউল সম্রাট প্রয়াত শাহ আবদুল করিমের গানের সুরে, মাঝিদের গান, করতালি ও বৈঠার ছন্দে মুখর হয়ে উঠে পুরো হাওর।

আজ শনিবার (২২ আগস্ট) দুপুর থেকেই সুনামগঞ্জের শাল্লা উপজেলার কান্দিগাঁও এলাকার হাওরে চারিদিকে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ভিড় জমে। শত শত ছোট-বড় নৌকা নিয়ে হাওরে উপস্থিত হন সব বয়সী মানুষ। তাদের উচ্ছ্বাস আর নৌকার সারিতে হাওর হয়ে ওঠে উৎসবমুখর।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে কান্দিগাঁও গ্রাম আয়োজিত নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের এমপি নাছির উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নাছির চৌধুরীর সহধর্মিণী পারভীন আক্তার, বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, শাল্লা থানার অফিসার ইনচার্জ মো: সুহেল আহমদ।

এই নৌকা বাইচ প্রতিযোগিতায় নৌকা নিয়ে অংশ গ্রহণ করেন ইয়ারাবাদ গ্রামের মুহিত মিয়ার, শান্তিনগর গ্রামের ফখরুল ইসলাম, নাছিরপুর গ্রামের মাহতাব আলীসহ আরো কয়েকটি নৌকা। প্রতিযোগিতা শেষে
বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি সুনামগঞ্জ-২ আসনের এমপি নাছির উদ্দিন চৌধুরী।

প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে শান্তিনগর গ্রামের ফখরুল ইসলামের নৌকা। ২য় স্থান অধিকার করে ইয়ারাবাদ গ্রামের মুহিত মিয়ার নৌকা এবং ৩য় স্থান অর্জন করে নাছিরপুর গ্রামের মাহতাব আলীর নৌকা।

নৌকা বাইচ দেখতে হাওরের চারপাশে ভিড় করেন হাজারো দর্শনার্থী। ঐতিহ্যবাহী এ আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সারা উপজেলাজুড়ে।

জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে ৫০ গ্রাম গাঁজাসহ আটক ১, যুবককে ৬ মাসের কারাদণ্ড

শাল্লায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:০৫:০০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬