০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে স্বপ্ন সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্বপ্ন সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় এবং উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২০ আগষ্ট) বিকালে উপজেলার সুরমা ইউনিয়নের মুহিবুর রহমান মানিক সোনালী নুর উচ্চবিদ্যালয়ে এই আয়োজন সম্পন্ন হয়।

এ সামাজিক কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ক্যাম্পে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, সাংবাদিক ও সমাজকর্মীসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে আয়োজনে সহযোগিতা করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রয়োজনে রক্তদানের গুরুত্ব তুলে ধরাই ছিল এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যায়।

শিক্ষার্থী মৌমিতা জাহান মিতা বলেন,দুটি সামাজিক সংগঠনের সহযোগিতায় আমরা বিনা খরচে নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারছি। উনারা উদ্যোগ না নিলে আমরা তা জানতাম না। আমাদের এলাকায় সেই ব্যবস্থা নেই।আমরা উনাদেরকে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানাই।

ক্যাম্প সফলভাবে সম্পন্ন করতে বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। বিশেষভাবে উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সদস্যদের ধন্যবাদ জানিয়ে তারা বলেন, গোবিন্দগঞ্জ থেকে এসে প্রতিকূল গ্রামীণ পরিবেশেও উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থা আন্তরিকতার সঙ্গে এ সামাজিক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এছাড়া স্বপ্ন সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্যের আর্থিক ও সার্বিক সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মুহিবুর রহমান মানিক সোনালী নুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন,সমাজিক সংগঠনগুলোর উদ্যোগে প্রত্যন্ত এই অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচী সত্যিই প্রশংসার দাবি রাখে। তাদের সেবামূলক এই কাজে শিক্ষার্থীরা উপকৃত হয়েছে। আমরা সংগঠনগুলোর উত্তরোত্তর সফলতা কামনা করি।

জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে ৫০ গ্রাম গাঁজাসহ আটক ১, যুবককে ৬ মাসের কারাদণ্ড

দোয়ারাবাজারে স্বপ্ন সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২২:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬