সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব ও স্থানীয়রা জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কিশোরীর গত ১১ এপ্রিল বিকাল ৫টা ৩০ মিনিটের সময় কিশোরী তার বসতঘরের শয়নকক্ষে ঘুমিয়ে ছিল।
এ সময় কিশোরী পিতা ও মাতা পারিবারিক কাজে বাড়ির বাইরে থাকায় তাদের অনুপস্থিতির সুযোগে নোয়াগাঁও গ্রামের মো. বিল্লাল উদ্দিনের ছেলে মো. জিবলু মিয়া (২২) কিশোরী শয়নকক্ষে প্রবেশ করে তার হাত ও মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর আসামী বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় কিশোরী মা তাকে দেখতে পান।
পরবর্তীতে তিনি কিশোরীর ঘরে প্রবেশ করে তাকে হাত বাঁধা ও বিবস্ত্র অবস্থায় দেখতে পান। কিশোরী কান্নাকাটি করে তার মাকে ধর্ষণের বিষয়টি বিস্তারিত জানান। উক্ত ঘটনায় কিশোরী মাতা বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ অভিযান চালিয়ে রবিবার বিকালে সিলেট জেলার মোগলাবাজার থানার পীর হাবিবুর রহমান চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে র্যাব ৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামীকে আজ সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
জগন্নাথপুর প্রতিনিধি: গোলাম সারোয়ার 


















