০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে ৫০ গ্রাম গাঁজাসহ আটক ১, যুবককে ৬ মাসের কারাদণ্ড

সুনামগঞ্জের দোয়ারাবাজারে গাঁজাসহ মাসুক মিয়া (৫১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয় ভ্রাম্যমান আদালত। তিনি দোয়ারাবাজার সদর মুরাদপুর গ্রামের গোলাফর আলী’র ছেলে।

আজ সোমবার (২৪ আগস্ট) দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে দোয়ারাবাজার থানা পুলিশের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মুরাদপুর গ্রামে তার বসতঘর থেকে উপস্থিত সাক্ষীদের সামনে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলাম তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, দণ্ডপ্রাপ্ত মাসুক মিয়াকে পুলিশি প্রহরায় সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে ৫০ গ্রাম গাঁজাসহ আটক ১, যুবককে ৬ মাসের কারাদণ্ড

দোয়ারাবাজারে ৫০ গ্রাম গাঁজাসহ আটক ১, যুবককে ৬ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০৯:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬