১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামালগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎জামালগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ ‎বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। জামালগঞ্জ মডেল মসজিদের কেয়ারটেকার মো. সিরাজুল ইসলাম এর সঞ্চালনায়

‎আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, কর্ম, উত্তম চরিত্র, মানবিকতা, ন্যায়নীতি, শান্তি ও সম্প্রীতির আদর্শ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মহানবী (সা.) সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ও শিক্ষা মানবতার মুক্তি, শান্তি, ন্যায়বিচার ও কল্যাণের পথ দেখায়। ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব।

‎সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

‎অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আইয়ুবুর রহমান শান্ত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) ডা. মো. শামসুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির হাবিবুর রহমান ও নায়েবে আমির ফখরুল আলম চৌধুরী, জামালগঞ্জ উপজেলা জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা নূরুদ্দীন, জামালগঞ্জ মডেল মসজিদের ইমাম হাফিজ মাওলানা মোহাম্মদ বিন ফরিদ মুসা, মাওলানা আ: গফ্ফার। জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ ও সাংবাদিক মো: শাহীন আলম , চান্দের নগর জামে মসজিদের ইমাম মো. আবুল কাশেম এবং আটগাঁও মাহমুদপুর মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা মনিরুজ্জামান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া,

জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ আঃ আহাদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, আলেম-ওলামা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা আরও বলেন, মহানবী (সা.) মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সাম্য, সহমর্মিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন। তাঁর আদর্শ ধারণ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।

‎আলোচনা সভা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর উম্মতের শান্তি ও কল্যাণ, দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও নিরাপত্তা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে ইয়াবা সেবনের দায়ে দু’জনকে কারাদণ্ড

জামালগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৬:০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬