যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুনামগঞ্জের দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টায় বিদ্যালয় হলরুমে আলোচনা সভা, দোয়া মাহফিল হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উন্মুক্ত ইসলামী কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবালের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, কর্ম ও পবিত্র দিনটির গুরুত্ব তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আবদুল কাদির, রুহেল মিয়া সরদার, আবু হেনা এবং দিরাই প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈদুর রহমান তালুকদার প্রমুখ।
দুপুর ১২টায় দিবসটির তাৎপর্য শীর্ষক মূল আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ,নাত পরিবেশন ও এক উন্মুক্ত ইসলামী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী সামিহা রহমান , ৮ম শ্রেণির শিক্ষার্থী সাবিহা তাবাসসুম হ্যাপি তৃতীয় হয়েছে ৮ম শ্রেনীর শিক্ষার্থী মাহফুজা তালুকদার শিমু।
অনুষ্ঠান শেষে বিশ্বশান্তি, দেশের সমৃদ্ধি এবং বিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আবদুল কাদির।
দিরাই প্রতিনিধি: সৈদুর রহমান তালুকদার 


















