১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের আইনগত সচেতনতা বৃদ্ধিতে লিগ্যাল এইডের সচেতনতামূলক সভা

শিক্ষার্থীদের মধ্যে আইনগত অধিকার, দায়িত্ব ও সরকারি খরচে আইনগত সহায়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।গত ২৪ আগস্ট সকাল ১০ টায় জেলা লিগ্যাল এইড অফিস, সুনামগঞ্জের উদ্যোগে বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় সরকারি খরচে আইনগত সহায়তা পাওয়ার সুযোগ, আপোষের মাধ্যমে বিরোধ মীমাংসার কার্যকর পদ্ধতি এবং নাগরিক হিসেবে আইনগত অধিকার ও দায়িত্ব সম্পর্কে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার, মোঃ জুনাইদ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সরোজ ভিনসেন্ট গমেজ, সিএসসি সভায় সভাপতিত্ব করেন এবং সার্বিক সহযোগিতা করেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই আইন ও ন্যায়বিচার সম্পর্কে সচেতন করে গড়ে তোলা হলে তারা ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের অধিকার রক্ষার পাশাপাশি অন্যের অধিকার ও মর্যাদার প্রতিও শ্রদ্ধাশীল হবে। একই সঙ্গে আপোষ-মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির বিষয়ে সচেতনতা সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আইনগত সহায়তা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং অসচ্ছল মানুষের ন্যায়বিচার পাওয়ার পথ সহজ করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। “সরকারি খরচে বিরোধ শেষ—সবার আগে বাংলাদেশ।”

টেগ :
জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে ইয়াবা সেবনের দায়ে দু’জনকে কারাদণ্ড

শিক্ষার্থীদের আইনগত সচেতনতা বৃদ্ধিতে লিগ্যাল এইডের সচেতনতামূলক সভা

আপডেট সময় : ০৯:২৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬