১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যনগরে বিষধর সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিষধর সাপের কামড়ে পোশাকের মা (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

গত বুধবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাছুয়াকান্দা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত পোশাকের মা মাছুয়াকান্দা গ্রামের সোনা মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে পোশাকের মা বাড়ির বারান্দায় বসে ছিলেন।

এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে তিনি বারান্দা থেকে ঘরে যাওয়ার সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। সাপের কামড়ে তিনি চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

পরে সাপের বিষ শরীরে ছড়িয়ে পড়া ঠেকাতে তার পায়ে বাঁধন দেওয়া হয়। এরপর পরিবারের সদস্যরা দ্রুত তাকে পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেগ :
জনপ্রিয় পোস্ট

সুনামগঞ্জে ভিডিপি-টিডিপি প্রশিক্ষণের সমাপনী, ৬৪৮ প্রশিক্ষণার্থীর মাঝে ১,৫০০ গাছের চারা বিতরণ

মধ্যনগরে বিষধর সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় : ০৫:৪৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬