১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামালগঞ্জে ১১৯ কৃতি শিক্ষার্থী ও পরিবেশবাদী নারী কে উপজেলা প্রশাসনের সংবর্ধনা প্রদান

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ১১৯ জন কৃতি শিক্ষার্থী ও একজন পরিবেশবাদী নারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
জামালগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার (২৮ আগষ্ট) উপজেলা শিল্পকলা একাডেমিতে বেলা ১১ টায় অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা -২০২৫ এ সাধারণ বৃত্তি, ট্যালেন্টপুল বৃত্তি, এসএসসি পরীক্ষা- ২০২৬ জিপিএ-৫ ও গোল্ডেন জিপিএ -৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের এবং বৃক্ষরোপণে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য এক নারীকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল।
উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো: ফারজেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার।

বক্তব্য দেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক-২ মো. আজিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ হাবিবুর রহমান, সমাজকর্মী মোহাম্মদ আব্দুর রব, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, হাজী কালাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার শিফা, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, পরিবেশকর্মী মোছা. ইসমাতুন্নেছা চৌধুরী জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, অভিভাবক প্রদীপ কুমার রায় ও গিরীদারী পাল। সংবর্ধিত শিক্ষার্থী পৌলমী তালুকদার প্রাচী, সানজিদা ইসলাম নাওমী ও শুভ্র দ্বীপ রায় প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আইবুর রহমান শান্ত, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম-১ আহ্বায়ক আব্দুল মালিক, সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. ফখরুল আলম চৌধুরী, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাকর মজুমদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান কৃতী শিক্ষার্থীদের অর্জনকে উৎসাহ ও অনুপ্রেরণা দেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এটাই তোমাদের শেষ অর্জন নয়, বরং এই অর্জনের মধ্য দিয়েই ভবিষ্যতের পথচলার আনন্দ শুরু হলো। তোমরাই একদিন ইউএনও, ডিসি, এডিসি ও দেশের গুরুত্বপূর্ণ স্থানে কাজ করবে। তাই লক্ষ্য ঠিক রেখে পড়াশোনায় আরো মনোযোগী উদ্যোমী হতে হবে।’ শিক্ষার মান উন্নয়নে বর্তামান সরকার কাজ করছে। আশা করা যায়, খুব শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদ পূরণ করা হবে।

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপন করতে হবে, এই ধারাবাহিকতায় সুনামগঞ্জের সবকটি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রম চালু রয়েছে।

তিনি শিক্ষার পাশাপাশি বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষিত ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলে তারা দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোন গুজব বা অপতথ্য বা কাউকে উদ্দেশ্য করে লজ্জিত করার মতো কাজ থেকে সকলের বিরত থাকার আহবান করেন।

সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অনুষ্ঠানের সভাপতি শিল্পী রানী মোদক বলেন, আজকের এই অর্জন তোমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখবে, সবার মধ্যে থেকে বিজয় ছিনিয়ে আনতে পারলেই তুমি সফল। আজ যারা সম্মাননা পেয়েছো, তারা যেমন সফল হয়েছে, তেমনি যারা পায়নি তারা এ অনুষ্ঠান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সম্মাননা পাওয়ার জন্য প্রস্তুতি নেবে। শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করতেই এ আয়োজন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে জিপিএ-৫ অর্জনকারী ৯১ জন এবং মাধ্যমিক পর্যায়ে জিপিএ-৫ ও গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী ২৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য একজনকে সম্মাননা দেওয়া হয়। সব মিলিয়ে মোট ১২০ জনকে সংবর্ধনা দেওয়া হয়। শেষে কৃতি শিক্ষার্থী দের হাতে ক্রেস্ট ও সাটিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে শিল্পকলা একাডেমির পাশে বৃক্ষরোপন করেন অতিথিরা।

টেগ :
জনপ্রিয় পোস্ট

কেউ প্রেসিডেন্ট, কেউ ডাক্তার—৪৩ কৃতির স্বপ্নে মুখর নসকস এর অতিথি মঞ্চ

জামালগঞ্জে ১১৯ কৃতি শিক্ষার্থী ও পরিবেশবাদী নারী কে উপজেলা প্রশাসনের সংবর্ধনা প্রদান

আপডেট সময় : ০৮:২৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬