১১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিরাইয়ে দুর্যোগে আগাম প্রস্তুতি নিয়ে সভা

দুর্যোগের আগাম প্রস্তুতি ও সময়মতো মানবিক সহায়তা নিশ্চিত করতে সুনামগঞ্জের দিরাইয়ে ইএসডিও-প্রতিষ্ঠা প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে ইউএনও সঞ্জীব সরকারের সভাপতিত্বে এ সভা হয়। এতে ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দুর্যোগপ্রবণ এলাকায় পূর্বাভাসনির্ভর কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

কেয়ার বাংলাদেশের নেতৃত্বে ও ইএসডিও’র বাস্তবায়নে পরিচালিত প্রকল্পটির লক্ষ্য হাওরাঞ্চলে বন্যা, আকস্মিক বন্যা, অতিবৃষ্টি ও অন্যান্য দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানো।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প্রতিষ্ঠা প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার গাজী মোহাম্মদ আসাদুজ্জামান, প্রজেক্ট অফিসার আব্দুল্লাহ আল বারী, মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার মোশাররফ হোসাইন, অ্যাডমিন অফিসার স্বপন কুমার দেব, জনি ল্যাং ব্যাং ও সারওয়ার হোসেন (ফিল্ড ফ্যাসিলিটেটর)সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা।

সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। প্রতিষ্ঠা প্রকল্পের মাধ্যমে দিরাই উপজেলায় পূর্বাভাসনির্ভর ও আগাম মানবিক কার্যক্রম আরও শক্তিশালী হবে। একই সঙ্গে দুর্যোগপ্রবণ জনগোষ্ঠীর সহনশীলতা, নিরাপত্তা এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

টেগ :
জনপ্রিয় পোস্ট

জগন্নাথপুর গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়নে এলজিইডি’র দিনব্যাপী কর্মশালা

দিরাইয়ে দুর্যোগে আগাম প্রস্তুতি নিয়ে সভা

আপডেট সময় : ০৭:৫৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬