১১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুর গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়নে এলজিইডি’র দিনব্যাপী কর্মশালা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আয়োজনে সোমবার (৩১ আগষ্ট) দুপুর ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও এলজিডি প্রকৌশলী সোহরাব হোসেনের পরিচালনায় কর্মশালা অনুষ্ঠিত হয়।

এবং ‘রুরাল কানেক্টিভিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট এর আওতায় জিআইএস ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সংস্থা বিভাগের সভাকক্ষে আয়োজিত এ কর্মশালার মূল বিষয় ছিল—গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়ক উন্নয়ন অগ্রাধিকার চিহ্নিতকরণ এবং মাঠপর্যায়ের তথ্য যাচাইকরণ।

কর্মশালায় এলজিইডি-এর ঊর্ধ্বতন প্রকৌশলী, প্রকল্প পরিচালক, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং ভৌগোলিক তথ্য বিশেষজ্ঞগণ অংশ নেন। অনুষ্ঠানে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার সামগ্রিক চিত্র ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরে একটি আধুনিক ও টেকসই মাস্টার প্ল্যানের খসড়া উপস্থাপন করা হয়।

কর্মশালার প্রধান আলোচ্য বিষয়সমূহ মধ্যে কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ গ্রামীণ অর্থনীতিকে বেগবান করতে স্থানীয় হাট-বাজার, বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র ও মূল সংযোগ সড়কের সাথে যুক্ত গুরুত্বপূর্ণ রুটগুলোকে কোর রোড নেটওয়ার্ক’-এর অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

অগ্রাধিকার তালিকা তৈরি: অর্থনৈতিক গুরুত্ব, চলাচলের ঘনত্ব এবং বর্তমান রাস্তার করুণ অবস্থা বিবেচনায় নিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে সড়ক উন্নয়নের অগ্রাধিকার তালিকা চূড়ান্ত করার ওপর জোর দেওয়া হয়। জিআইএস ম্যাপিং ও ডাটাবেজ জিআইএস প্রযুক্তি ব্যবহার করে প্রতিটি সড়কের সঠিক দৈর্ঘ্য, অবস্থান ও স্যাটেলাইট ডাটাবেজ হালনাগাদ করার কৌশল প্রদর্শন করা হয়। মাঠপর্যায়ের তথ্য যাচাই প্রস্তুতকৃত খসড়া ম্যাপ ও তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও অংশীজনদের সাথে নিয়ে মাঠপর্যায়ে সড়কসমূহ পুনর্যাচাই করার দিকনির্দেশনা দেওয়া হয়।

কর্মশালায় বক্তারা বলেন, এই মাস্টার প্ল্যান চূড়ান্ত হলে গ্রামীণ এলাকায় অপ্রয়োজনীয় বা পরিকল্পনাহীন সড়ক নির্মাণ বন্ধ হবে। সঠিক অগ্রাধিকার নির্ধারণের ফলে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হবে এবং কৃষি পণ্য পরিবহন সহ গ্রামীণ জনপদের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আসবে। অনুষ্ঠান শেষে মাঠপর্যায়ের প্রকৌশলীদের দ্রুততম সময়ের মধ্যে তথ্যের সত্যতা নিশ্চিত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান করা হয়।

যাচাইকরন কর্মশালায় প্রশিক্ষণ দেন, বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড পরামর্শক সাকিল হাসান, কর্মশালায় অংশগ্রহণ নেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মহসীন উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা মাস্টার, এস আই নুর হোসাইন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক অমিত দেব, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাব সাহিত্য ও স্বাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিলু মিয়া, কার্যকরী পরিষদ সদস্য গোবিন্দ দেব সহ উপজেলা কর্মকর্তা কর্মচারী, সিএনজি স্ট্যান্ড, বাস মালিক সমিতি কর্মশালায় অংশ গ্রহণ করেন।

জনপ্রিয় পোস্ট

আপডেট সময় : ০৮:২৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬