০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যলি ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে নেতাকর্মীদের শতস্ফূর্ত অংশগ্রহণে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের গুরুত্বপূর্ণ বক পয়েন্ট-এ এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এতে জেলা বিএনপি, যুবদল, কৃষক দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্রের নতুন ভিত্তি স্থাপন করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘকাল গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অবিচল থেকে জাতিকে পথ দেখিয়েছেন।

বর্তমানে আমাদের প্রিয় নেতা, প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ গণতন্ত্রের এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে। গত শাসনকালের সমালোচনা করে তিনি আরও বলেন, বিগত ১৭ বছর ধরে দেশে কোনো গণতন্ত্র ছিল না; চারদিকে কেবল হত্যা, গুম আর শোষণের রাজনীতির ছায়া ছিল।

সেই ফ্যাসিবাদী শাসনের অভিশাপ থেকে দেশ আজ মুক্ত হয়েছে। বর্তমান গণতান্ত্রিক সরকারের মাধ্যমেই দেশবাসী তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন ও অধিকার ফিরে পাবে।”সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন।

বক্তব্য রাখেন সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য অ্যাড. শেরনুর আলী, নাদির আহমেদ, আকবর আলী, রেজাউল হক, আবুল মনসুর শওকত, চেম্বার অব কমার্সের সভাপতি শামসুল হক, বিএনপি নেতা আ. ত. ম. মিছবাহ, ফারুক আহমেদ লিলু, সেলিম উদ্দিন, আবুল কালাম আজাদ, নাসিম উদ্দিন লালা, মুনাজ্জির হোসেন সুজন, জেলা সেচ্ছাসেবক দল নেতা সুহেল আহমদ, জেলা ছাত্রদল সভাপতি তারেক মিয়া প্রমুখ।

এ সময় জেলা বিএনপির সদস্য সচিবসহ বিভিন্ন উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন।

জনপ্রিয় পোস্ট

শান্তিগঞ্জে হ্যান্ডকাফসহ পুলিশের হাত থেকে পালালো আসামি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

আপডেট সময় : ০৬:২৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬