১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি নাছির চৌধুরীর

বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সুনামগঞ্জ -২ দিরাই শাল্লা আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ নাছির চৌধুরী বলেন স্হানীয় সরকারের সব গুলো নির্বাচনে আমরা প্রার্থী দিব এবং নির্বাচিত করব। কোন অসৎ লোককে প্রার্থী করবনা এবং আপনারাও ভোট দিবেন না।যদিও নির্বাচন হবে নির্দলীয় ও দলীয় প্রতীক ছাড়া তারপর ও দল থেকে যোগ্য প্রার্থীকে নমিনেশন দেওয়া হবে। তাই এখন থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করতে হবে যাতে কোন অসৎ লোক নির্বাচনে পাশ না করতে পারে এবং উন্নয়ন কাজে বাঁধা গ্রস্ত না করতে পারে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমাকে মনোনয়ন দেওয়ার জন্য আমি দিরাই শাল্লাবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।

তিনি দিরাই শাল্লা আসনের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন এখানে উন্নয়ন হবে ইনশাআল্লাহ। অসৎ লোক থেকে আপনারা দুরে থাকবেন। আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের থেকে দুরে থাকবেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্র প্রতি জিয়ারউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমমা বেগম খালেদা জিয়া কে গভীর শ্রদ্ধা জানান। তাদেরকে স্মরণ করে বলেন জাতীয়তাবাদী দলের জন্য তাঁদের আত্মত্যাগ জাতি আজীবন শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাবে। আমি তাদের জন্য দোয়া চাই আল্লাহ তাঁদের জান্নাতুন ফেরদাউস দান করুন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাঁর আগমনে ওব সভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন দলটির নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে দিরাই পৌর শহরের বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আমির আলীর সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন চৌধুরী।

সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, নাছির চৌধুরীর সহধর্মিণী পারভীন চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, কবির মিয়া, সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, নুরুল হক তালুকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজান, সাবেক পৌর বিএনপির সহসভাপতি জালাল মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মাইদুল ইসলাম চৌধুরীসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। একই সঙ্গে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তারা। এ সময় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা দিরাই পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সভাস্থলে আসেন।

জনপ্রিয় পোস্ট

জগন্নাথপুর- শান্তিগঞ্জে উন্নয়নের ছোয়া লেগেছে এমপি কয়ছর আহমেদ

দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি নাছির চৌধুরীর

আপডেট সময় : ০৮:০০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬