বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সাহস, সংগ্রাম, ত্যাগ আর সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় দলীয় কার্যলয়ে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ শফিকুর রহমান এর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক-২ আজিজুর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন, সমাজকর্মী মোঃ আব্দুর রব, সাবেক সভাপতি মো: নূরুল হক আফিন্দী, উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক আব্দুল মালিক, যুগ্ম আহবায়ক আজাদ হোসেন বাবলু, সদস্য জুলফিকার চৌধুরী রানা, আলী আক্কাস মুরাদ, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন,ভীমখালি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আলী হোসেন, বেহেলী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নজির আলি, সাচনা বাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক উসমান গণি, উপজেলা কৃষক দলের আহবায়ক মোবারক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব জায়েদ আহমদ, সাচনা বাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনজুরুল হক আফিন্দি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুর রহমান হিরন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোঃ শাহজাহান, জামালগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসুজ্জামান ধন মিয়া,উপজেলা মৎস জীবী দলের সভাপতি জয়নাল আবেদীন, ভীমখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, ভীমখালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক রইছ আলী তালুকদার প্রমুখ।
এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে কেক কেটে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম উদ্বোধন করা হয়। বক্তারা বলেন, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশের ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন।
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহনের পরপরই দেশের প্রতিটি ধর্মের মানুষের মধ্যে সৌর্হাদ্যপূর্ণ সুসম্পর্ক স্থাপনের জন্য কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে কৃষকদের জন্য কৃষি কার্ড,প্রতিটি পরিবারের মহিলাদের জন্য কার্ডের ব্যবস্থা চালুসহ খাল খনন কর্মসূচী গ্রহন করা হয়েছে। বিএনপির সরকারের আমলে দেশের উন্নয় হয়।
জামালগঞ্জ প্রতিনিধি: তৌহিদ চৌধুরী প্রদীপ 








