সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক, তথ্যনির্ভর ও প্রযুক্তিসক্ষম করার লক্ষ্যে সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিষ্ঠা করেছে ‘সীমান্ত স্কুকআল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার (SSSDW)’। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
সিলেট সেক্টর সদর দপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত এই প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল।
উদ্বোধনী অনুষ্ঠানে সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার, বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, SSSDW-এর ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ও চিফ ইন্সট্রাক্টর, সিলেট অঞ্চলের সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী SSSDW-এর কমপ্লেক্স পরিদর্শন করেন।
এ সময় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কর্নেল মোহাম্মদ সালাহ উদ্দীন, পিএসসি, সিলেটে প্রতিষ্ঠিত প্রশিক্ষণকেন্দ্রটির বিভিন্ন প্রশিক্ষণ সুবিধা, বিজিবিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ড্রোন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।পরে প্রশিক্ষণ মাঠে বিজিবির প্রশিক্ষিত ড্রোন পাইলটরা ড্রোনের আভিযানিক প্রয়োগ ও অপারেশনাল সক্ষমতা প্রদর্শন করেন।
এ সময় বিভিন্ন ধরনের ড্রোন ম্যানুভার ও মহড়া অনুষ্ঠিত হয়।মহড়া শেষে স্বরাষ্ট্রমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে অংশ নেন।বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে সীমান্ত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট জনবলের দক্ষতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
বিশেষ প্রতিনিধি 













