১১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক-জুয়াসহ অপরাধের তথ্য পুলিশকে জানানোর আহ্বান মধ্যনগর থানার ওসির

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চাপাইতি বাজারে মাদক, জুয়া, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে চাপাইতি বাজারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ ও বিট অফিসার এসআই নবী হোসেন।

অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুসাব্বির হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চাপাইতি বাজার কমিটির সেক্রেটারি আবুল কাশেম। এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন মাওলানা দুলাল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, মাদক, জুয়া, সন্ত্রাস ও জঙ্গিবাদ সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি তাদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহীন বলেন, মাদক, জুয়া, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মধ্যনগর থানা পুলিশ আপনাদের পাশে সার্বক্ষণিক রয়েছে। আমি আপনাদের ভাই ও বন্ধু হিসেবে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আপনাদের সন্তানদের মাদক, জুয়া ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রক্ষা করতে আপনাদের সহযোগিতা চাই।
তিনি আরও বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার কোথাও মাদক ব্যবসা, জুয়া কিংবা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করতে হবে। এ সময় তিনি স্থানীয়দের প্রয়োজনীয় যোগাযোগের জন্য তাঁর মোবাইল নম্বর প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তব্যে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ বলেন, মাদক ও জুয়া একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। তাই জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা, জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বৃদ্ধি এবং এলাকায় অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

টেগ :
জনপ্রিয় পোস্ট

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিগঞ্জে জন্মাষ্টমী উদযাপন

মাদক-জুয়াসহ অপরাধের তথ্য পুলিশকে জানানোর আহ্বান মধ্যনগর থানার ওসির

আপডেট সময় : ০৮:২৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬