০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জেলায় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন

ছবি: সু. ডাক

বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ ‘ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন হয়েছে। সুনামগঞ্জ রেঞ্জ, সিলেট বন বিভাগ ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ‘বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও উদ্বোধন হয় ।

আজ রবিবার সকাল ১০.৩০ টায় শিল্পকলা একাডেমি মিলনায়তন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃক্ষমেলা উদ্বোধন করেন অতিথি বৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মতিউর রহমান খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী উপপরিচালক মাসুম বিল্লাহ, সদর উপজেলার ভূমি কর্মকর্তা আদিত্য পাল, সহকারি কমিশনার দ্বিপান্বীতা দেবী, জেলা ও বিভাগীয় সহকারি বন সংরক্ষক মো: জয়নাল আবেদীন ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা রেঞ্জ অফিসার রিয়াজ উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাইমিনুল হক, সহ পরিবেশ কর্মী, শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

উল্লেখ্য, বৃক্ষ মেলা সপ্তাহ দিন চলবে। মেলায় শিক্ষার্থীদেরকে গাছের চারা বিতরণ করা হয়। মেলায় ফলজ, বনজ, ঔষধী গাছ সহ শোভা বর্ধনকারি ফুলের চারা রয়েছে। সুনামগঞ্জ রেঞ্জ, সিলেট বন বিভাগ ও জেলা প্রশাসন, সুনামগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও সংগ্রহের সুযোগ রয়েছে। বৃক্ষরোপণ অভিযানকে জনসম্পৃক্ত করার মাধ্যমে সুনামগঞ্জকে আরও সবুজ ও পরিবেশবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আয়োজকরা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, এটি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাই সরকারি উদ্যোগের পাশাপাশি বাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার পাশে ও পতিত জমিতে এবং নদী তীরবর্তী ও খালগুলোতে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

জেলায় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন

আপডেট সময় : ০৫:১৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬