০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এসএসসি/দাখিল সমমান উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দোয়ারাবাজার উপজেলা শাখা।

রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২ টায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ মডেল মসজিদের হলরুমে এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আয়েজন সম্পন্ন করে সংগঠনটি।

এতে উপজেলার ৯ টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত জিপিএ-৫ প্রাপ্তসহ প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থীরা সংবর্ধনায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহজালাল বিঙ্গান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি তারেক মনোয়ার, প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা: হারুন অর রশীদ।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর প্রকৃত সফলতা শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। জ্ঞান, দক্ষতা, চরিত্র ও নৈতিকতার সমন্বয়ে নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলাই হবে প্রকৃত সফলতা।

বর্তমান প্রজন্মকে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায়ও সমৃদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা আরো বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। আর শিক্ষার্থীদের এই কৃতিত্বকে মূল্যায়ন আমরা আমাদের দায়িত্ব বলে মনে করি। ইসলামী ছাত্রশিবির তোমাদেরকে সাথে নিয়ে ইনসাফের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে। তোমরা যদি তোমাদের মেধার সাথে সততার সমন্বয় করতে পারো তাহলেই কেবল তোমাদের দ্বারা আগামীর বাংলাদেশকে  ইনসাফপূর্ণ একটি দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।

দোয়ারাবাজার উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মারুফের সভাপতিত্বে এবং সেক্রেটারি সালমান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের অর্থসম্পাদক আব্দুর রাশিদ,দোয়ারাবাজার উপজেলা সাবেক সভাপতি জুবায়ের আহমদ ও আজিজুর রহমান।
এসময় দোয়ারাবাজার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হান্নান, সদর ইউনিয়ন জামায়াতের আমীর কামরুল ইসলাম, ছাতক পৌর ছাত্রশিবিরের সভাপতি আব্দুল কুদ্দুস, দোয়ারাবাজার উপজেলা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ আবেদ,সাহিত্য সম্পাদক মারুফ খন্দকারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক,অভিভাবক এবং উপজেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থী হাফিজ আরিফ আহমদের কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সিলেটের দিশারী শিল্পী সঙ্গীত শিল্পীর সদস্য তাওহিদুল ইসলাম তারেক।

এছাড়াও অনুষ্ঠানে আয়োজক কমিটির নিকট কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন সংবর্ধিত শিক্ষার্থীরা। পরিশেষে সম্মাননা ক্রেষ্ট এবং আকর্ষনীয় গিফট বক্সসহ বিভিন্ন ধরনের উপহার প্রদান ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

টেগ :
জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

দোয়ারাবাজারে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

আপডেট সময় : ০৫:২২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬