০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আধুনিক, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত বাংলাবাজার গড়ার অঙ্গীকার রেজাউল হকের, ঐক্যের ডাক এলাকাবাসী

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল হকের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের তার নিজ বাড়ি কিরণপাড়া গ্রামের আব্দুল ওয়াহেদের বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বীর দমুক্তিযোদ্ধা আনিছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা একটি আধুনিক, ডিজিটাল, মাদক -সন্ত্রাসমুক্ত, পরিচ্ছন্ন ও সৌহার্দ্যপূর্ণ ইউনিয়ন গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল কাদির ফালান, ওয়েজ উদ্দিন, লেয়াকত আলী, খোরশেদ আলম, ইমান আলী, মফিজ আলী, কদরিছ আলী, আব্দুল ওয়াহেদ, মেহেদী হাসান হাসেম, কোরবার আলী, ছিদ্দিক মিয়া, এমদাদুল হক, আলামিন, আলতাব মিয়া, সুহাগ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ইউনিয়নবাসীর উদ্দেশ্যে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল হক তাঁর নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে জুয়া,মাদক ও সন্ত্রাসমুক্ত করে ইউনিয়নবাসীর শিক্ষা ও দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তরুণদের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গঠন এবং পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।

রেজাউল হক আরও বলেন, এলাকার মানুষের সমস্যা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার মাধ্যমে একটি আধুনিক, জনবান্ধব ও সৌহার্দ্যপূর্ণ ইউনিয়ন গড়ে তোলাই হবে মূল লক্ষ্য।

সভায় এলাকাবাসী দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের লক্ষে রেজাউল হককে চেয়ারম্যান নির্বাচিত করতে।ঐক্যবদ্ধতা পোষণ করেন।

টেগ :
জনপ্রিয় পোস্ট

দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আধুনিক, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত বাংলাবাজার গড়ার অঙ্গীকার রেজাউল হকের, ঐক্যের ডাক এলাকাবাসী

আপডেট সময় : ০৬:৩৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬