০২:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তাহিরপুরে বিষ খাইয়ে ৩ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

সুনামগঞ্জের তাহিরপুরে নিজের তিন সন্তানকে বিরিয়ানির সাথে বিষ মিশিয়ে খাইয়ে হত্যার পর বাবা নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো— মাওয়া (১০), তামিম (৭) এবং শামীম (২)। গুরুতর অবস্থায় বাবা শরাফত আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে তিন সন্তানকে নিয়ে স্থানীয় বড়ছড়া বাজারে যান শরাফত মিয়া। বাড়ি ফেরার সময় তিনি বিরিয়ানি কিনে নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, রাতে সেই বিরিয়ানির সাথে বিষ মিশিয়ে সন্তানদের খাইয়ে নিজেও তা গ্রহণ করেন। প্রতিবেশী ও স্বজনরা ভোরে ঘটনা টের পেয়ে তাদেরকে প্রথমে বাদাঘাট বাজারের এক চিকিৎসকের কাছে এবং পরবর্তীতে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, সকাল ৭টা ২০ মিনিটের দিকে তিন শিশু ও তাদের বাবাকে হাসপাতালে আনা হয়। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে তিন শিশুকেই মৃত ঘোষণা করা হয়। চিকিৎসক ধারণা করছেন, ঘটনাটি রাতের আনুমানিক ১টা থেকে দেড়টার মধ্যে ঘটেছিল। আশঙ্কাজনক অবস্থায় শরাফত আলীকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে স্থানান্তর করা হয়েছে।
প্রতিবেশীরা জানান, শরাফত আলীর স্ত্রী সৌদি আরবে প্রবাসী হিসেবে কর্মরত। শরাফত স্থানীয়ভাবে জুয়া ও মাদকে আসক্ত ছিলেন এবং স্ত্রী প্রবাস থেকে যে অর্থ পাঠাতেন তা দিয়ে জুয়া ও মাদক সেবন করতেন। এই পারিবারিক অস্থিরতা ও আসক্তি থেকেই এমন মর্মান্তিক ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ জানান, শিশুদের মরদেহ তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
টেগ :
জনপ্রিয় পোস্ট

জামালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

তাহিরপুরে বিষ খাইয়ে ৩ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় : ০৩:৩৯:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬