বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২.৩০ টায় বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও সুনামগঞ্জ জেলা স্কাউটস এর সভাপতি মোহাম্মদ মিনহাজুর রহমান।
এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের পরিচালক তাপস কান্তি গোলদ্বার, সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, জেলা উচ্চ মাধ্যমিক জুলফিকার হোসেন, জেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সদর স্কাউটের সাধারণ সম্পাদক মোঃ বুরহান উদ্দিন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ১২ উপজেলার কমিশনার , সাধারণ সম্পাদক, স্কাউট লিডার ও কাব লিডারগণ। এ সময় বক্তারা বলেন-বাংলাদেশ স্কাউটস সারাদেশের ন্যায় সুনামগঞ্জেও কাজ করে যাচ্ছে। বন্যা, মহামারি, দুর্যোগ সকল সময় প্রশাসনের কাছে থেকে স্কাউট কাজ করছে। এজন্য স্কাউট কার্যক্রমকে গতিশীল করতে জেলা পর্যায়ের সকল ইউনিটকে আরো সক্রিয় হতে হবে।
সকল শিক্ষা-প্রতিষ্ঠানে স্কাউটস কার্যক্রম চালু রাখতে হবে। তাহলে শিক্ষার্থীরা মানবিক হবে। স্কাউটস সংগঠনকে অর্থনৈতিক স্বাবলম্বী হতে হলেও নিয়মিত মাসিক ও বাৎসরিক চাঁদা আদায় করতে হবে।
স্টাফ রিপোর্টার: 


















