০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ রোববার দুপুর ১২ টায় বিভিন্ন উপজেলা থেকে আসা দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিলে অংশ নেন।

জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে জেলা বিএনপির বিএনপির অস্থায়ী কার্যালয়ের (পুরাতন বাসস্ট্যান্ড) থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, আহ্বায়ক কমিটির স্বাক্ষরপ্রাপ্ত সদস্যসচিব অ্যাড.মো. আব্দুল হক, নাদীর আহমদ, রেজাউল হক, মো. আনিসুল হক, আ ত ম মিছবাহ, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচাঁন ও সুহেল মিয়া।

এ ছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুল, সদস্য সচিব অ্যাডভোকেট দীপংকর বণিক সুজিত, শাহজাহান মিয়া, শাহ রুবেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। জনগণের সমর্থন নিয়ে দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে।

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে এবং জনগণের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দেশের অর্থনীতির উন্নয়নের জন্য কৃষকদের জন্য কৃষক কার্ড, অসচ্ছল নারীপ্রধান পরিবারের জন্য মহিলা ভাতার কার্ড এবং কৃষিজমিতে চাষাবাদ বাড়াতে খাল খননের মতো বিভিন্ন পরিকল্পনা নেয়া হয়েছে।

এসব সেবা যাতে তৃণমূলের মানুষের কাছে পৌঁছে, সে দিকে নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে। বক্তারা আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলের ফ্যাসিস্টের দোসররা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্র করছে। তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

টেগ :
জনপ্রিয় পোস্ট

শান্তিগঞ্জে নেই কোনো গার্লস স্কুল, বিজ্ঞান শাখা ও ডিগ্রি কলেজের সংকট

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০৫:১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬